1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
জোট প্রার্থী কাসেমীর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

জোট প্রার্থী কাসেমীর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানহানির মামলা করা হয়েছে। মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন পোর্টালের কর্মকর্তা মো. আকাশ বাদী হয়ে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে মামলা করা হয়।
মামলার আসামিরা হলেন- জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী সহ অজ্ঞাত আরও ১৫-২০ জন। মামলার বাদী মো. আকাশ অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকমের কর্মকর্তা।
মামলার আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে একটি মানহানিকর মামলা হয়েছে। বিগত ৩১ জানুয়ারী নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি স্কুলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বিধিমালা লঙ্ঘন করে অভিভাবকদের টাকা প্রদান করে। এ ঘটনায় তাকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই ঘটনার দোষ তিনি স্বীকার করেছেন। পরে সেই টাকা প্রদানের বিষয়টি নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম প্রতিষ্ঠানের এর পক্ষ থেকে প্রচার করা হলে বিষয়টি সারা দেশব্যাপী ভাইরাল হয়। পরে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মনির হোসেন কাসেমীর পেজ থেকে আপত্তিকর, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। বক্তব্য প্রচারের কয়েক ঘণ্টা পর ওই ভিডিওটি ডিলিট করা হয়।
তিনি আরও বলেন, নিউজ নারায়ণগঞ্জের পক্ষ থেকে অফিস কর্মকর্তা মো. আকাশ এ বিষয়ে ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের কোর্টে দÐবিধির ৫০০ এবং ৩৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় মুফতি মানির হোসাইন কাসেমী সহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করেছেন।
এ বিষয়ে মামলার বাদী ও নিউজ নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের কর্মকর্তা মো. আকাশ বলেন, প্রকাশ্য নারী ভোটারদের টাকা প্রদান করার ভিডিও সকল গণমাধ্যমে প্রকাশিত হলেও কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে ‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম’ ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল-এর বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করেছে। এতে প্রতিষ্ঠানটি এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি