1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি খাসেরগাঁও ও ছোট কোরবানপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় খাসেরগাঁও গ্রামের শান্তা আক্তার নামের এক নারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রæয়ারি) ভোর রাতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে অস্ত্র ও মাদকসহ ওই সাতজনকে আটক করা হয়। পরে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— একই এলাকার ছালাম মিয়ার ছেলে সাকিব (২৫), আশরাফুল ইসলামের ছেলে সোহেল (৩৫), আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ, ফিরোজ মিয়ার ছেলে ফখরুদ্দিন (৪০), সোলাইমান মিয়ার ছেলে জিসান (২০) এবং রাসেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার।
অভিযানের পর দুপুরে খাসেরগাঁও বালুর মাঠে কিছু এলাকাবাসী যৌথবাহিনীর বিরুদ্ধে অভিযানের নামে বাড়িঘরে লুটপাটের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় স‚ত্রে জানা গেছে, খাসেরগাঁও এলাকার রাসেল মিয়া ও ছোট কোরবানপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে একাধিক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে প্রকাশ্যে দিবালোকে গুলি বর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর গত ৩১ জানুয়ারি র‌্যাব-১১ ফতুল্লা থানার মুজা মিয়ার ছেলে মো. জিয়া (২৫) ওরফে শুটার জিয়াকে গ্রেপ্তার করে।
সেনাবাহিনীর মেজর সাজ্জাদ হোসেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর রাতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদকসহ সাতজনকে আটক করে।
ওরা জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযানের নামে লুটপাটের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি মহিবুল্লাহ বলেন, “লুটপাটের অভিযোগ সম্প‚র্ণ মিথ্যা। তারা নিজেরাই নিজেদের বাড়ির আসবাবপত্র এলোমেলো করে লুটপাট হয়েছে বলে নাটক সাজিয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি