1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: এসপি - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: এসপি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

পুলিশ সম্প‚র্ণ নিরপেক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করবে বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, “আমরা সন্ত্রাসী গ্রেপ্তার, রেড অভিযান চলছে। নির্বাচন পর্যন্ত আমরা আরো কঠোর হবো। যারা নির্বাচনকে বানচাল করতে চায়, যারা নির্বাচনের বাধা হতে চায় তাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। সামনে আমাদের দিনগুলো অত্যন্ত কঠিন হবে। নির্বাচনের আগে ও পরে। মানুষ এত বছর ভোট দিতে পারে নাই, মানুষ যাতে উৎসবমুখর পরিবেশে, শান্তিপ‚র্ণভাবে ভোট দিতে পারে সেটা নিশ্চয়তা বিধান করবো। যারা ভাগাইতে চায় তাদের প্রতি আমাদের ঝিরো টলারেন্স থাকবে।”
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বন্দর উপজেলা অডিটোরিয়মে নির্বাচনী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ডেভলপমেন্ট থাকবে। প্রায় প্রত্যেক কেন্দ্রে ‘বডি অন ক্যামেরা’ থাকবে। এই ক্যামেরা দিয়ে ২০০ গজ পর্যন্ত শোনা যাবে। প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার থেকে শুরু করে ঢাকায় বসে সারাদেশের কি হচ্ছে সবকিছু দেখা যাবে। এছাড়া কেন্দ্রগুলোতে পর্যাপ্ত মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং আমাদের নিজস্ব গোয়েন্দা সিসিটিভি থাকবে। আমরা চাই, আপনারা আচরণ মেনে চলবেন। মিটিং-প্রোগ্রাম শিডিউল আমাদের থানায় ওসি সাহেবের কাছে দিবেন। যাতে আপনাদের পর্যাপ্ত সিকিউরিটি নিশ্চিত করতে পারি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি