1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সাংবাদিকতায় পুরস্কার পেলেন জাগো নিউজের নাজমুল - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

সাংবাদিকতায় পুরস্কার পেলেন জাগো নিউজের নাজমুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাঠ পর্যায়ে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আব্দুর রাজ্জাক ও রওশন আর স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজের রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজমুল হুদা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে নগরপাড়া কুল মাঠে আব্দুর রাজ্জাক ও রওশন আর স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মাননা, সাংবাদিকতা পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তাকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব কালের কন্ঠের সাংবাদিক রাসেল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভী ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলামিস্ট,গবেষক সাংবাদিক সাদেকুর রহমান, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গুলজার হোসেন ভুইয়া, রূপগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক সাত্তার সোহেল, যমুনা টেলিভিশনের জয়নাল আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দেশ টেলিভিশনের রাসেল মাহমুদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ, সাহসী ও নৈতিক সাংবাদিকতাই পারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের সম্মাননা ও পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এ সময় সাংবাদিক নাজমুল হুদার হাতে সম্মাননা স্মারক, সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন প্রেসক্লাব সদস্য ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি