1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপ গান ককটেল ও গুলি উদ্ধার - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ফতুল্লায় পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপ গান ককটেল ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব-১১।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি।
র‌্যাব-১১ স‚ত্রে জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি টহল দল ফতুল্লার কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উত্তর-প‚র্ব সাই মহল্লার নিশ্চিতপুর এলাকায় অবস্থিত আল আকসা সালমান আল ফারাসি জামে মসজিদের পাশের একটি খালি জায়গায় সন্দেহজনক একটি লম্বা ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।
ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং একটি পিস্তলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি