1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
কাসেমীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

কাসেমীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমীকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর চারটায় আড়াইহাজারের পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই আহ্বান জানান।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান মুফতি মনির হোসেন কাসেমীর হাত তুলে বলেন, “একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম—আমাদের সঙ্গে আমাদের এক ভাই আছেন। ধানের শীষের সঙ্গে খেজুর গাছ। তিনি সব সময় আমাদের আন্দোলন-সংগ্রামে ছিলেন। কাজেই তাকে পাশে রাখা আমাদের কর্তব্য। ঠিক আছে? ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “আমরা ধানের শীষের পাশাপাশি খেজুর গাছকেও সঙ্গে নিয়ে আসব। ঠিক আছে? ইনশাআল্লাহ।”
জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
এছাড়া অঙ্গসংগঠনের নেতা–কর্মী ও সাধারণ মানুষও জনসভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি