1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বিদ্রোহী আঙ্গুর-রেজাউল-দুলাল বহিষ্কার - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

বিদ্রোহী আঙ্গুর-রেজাউল-দুলাল বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন রেজাউল করিম, আতাউর রহমান আঙ্গুর ও মো. দুলাল। নারায়ণগঞ্জের তিনটি আসনে দলীয় প্রার্থী থাকলেও তারা বিদ্রোহ করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তিন নেতাকে বহিষ্কারের তথ্য জানানো জানানো হয়।
গত বুধবার মনোনয়নপত্রের শেষদিনেও তারা প্রার্থিতা প্রত্যাহার করেননি।
বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য তাদের বহিষ্কার করা হয়েছে। নারায়ণগঞ্জের এ তিন নেতা ছাড়াও টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও নরসিংদীরও ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রেজাউল করিম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর ও দুলাল হোসেন জেলা বিএনপির সদস্য ছিলেন।
এর আগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও মো. শাহ্ আলম বহিষ্কার হন।
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৪৭ জন প্রার্থী লড়ছেন। তাদের প্রতীক বরাদ্দও দেওয়া হয়েছে।
তাদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. দুলাল। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটিরও সহসাধারণ সম্পাদক ছিলেন। আসনটিতে বিএনপি মুস্তাফিজুর রহমান ভ‚ঁইয়া দিপুকে প্রার্থী করলেও বিদ্রোহী হয়েছেন সাবেক এ যুবদল নেতা। তার অনুসারী নেতা-কর্মীরাও তার পক্ষে কাজ করছেন।
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি নজরুল ইসলাম আজাদকে প্রার্থী করলেও এই সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হয়েছেন দলটির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর। এ আসনে বিএনপির মনোনয়ন-বঞ্চিত কয়েকজন নেতা শুরু থেকেই আজাদের বিরোধীতা করলেও শেষ পর্যন্ত তারা দলের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হন। কিন্তু দলছুট হয়ে প্রার্থিতা বজায় রেখেছেন আঙ্গুর।
অন্যদিকে রেজাউল করিম নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে বিএনপি আজহারুল ইসলাম মান্নানকে মনোনীত করেছে। রেজাউল করিম বিএনপি সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। পরে তিনি বিএনপির সংস্কারবাদী অংশটির সঙ্গেও যুক্ত হন। তবে, বহিষ্কার হবার আগে তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
দু’টি আসন- নারায়ণগঞ্জ-৩ ও ৪ এ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মুহাম্মদ গিয়াস উদ্দিন। এক সময় কৃষক লীগের রাজনীতির সঙ্গে জড়িত গিয়াস পরে জাতীয়তাবাদী দলে যোগ দেন। ২০০১ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন।
গত ১ জানুয়ারি বিএনপি থেকে গিয়াস উদ্দিনকে বহিষ্কার করা হয়। তিনি সর্বশেষ দলটির নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কার হন নির্বাহী কমিটির আরেক সদস্য শাহ্ আলমও। তিনি এর আগে জেলা বিএনপির সহসভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি