1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সওজের ৫০ কোটি টাকার জমি দখলের পাঁয়তারা! - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

সওজের ৫০ কোটি টাকার জমি দখলের পাঁয়তারা!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের (সওজ) প্রায় ৫০ কোটি টাকার সরকারি সম্পত্তি প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে দখলের পাঁয়তার চালানোর অভিযোগ পাওয়া গেছে।
সওজের ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় হঠাৎ গজিয়ে উঠা লাব্বাইক বাস-ট্রাক মালিক সমিতির ব্যানারে সরকারি এ জমি দখলের চেষ্টা চলেছে।
স্থানীয় স‚ত্র জানিয়েছে মুলত সরকারি ৫০ কোটি টাকার জমি দখল করার জন্যই মুলত রাতারাতি গজিয়ে উঠে লাব্বাইক বাস-ট্রাক মালিক সমিতির নামের সংগঠন। কয়েক সপ্তাহ আগেও এই নামের কোন ব্যানার ছিল না। এছাড়া এদের নেই কোন অফিসে নেই কোন নিবন্ধন ।
একসময় অবৈধ ভাবে মহাসড়কের দ্ইু পাশ দখল করে রাতের বেলা কয়েকটা বাস রাখা হতো। মহাসড়কের পাশে সওজের পুকুরে ধৌত করা হতো বাস । এখন মালিক সমিতির ব্যানারে দখলের চেষ্টা করছে সওজের ৫০ কোটি টাকার জমি ।
এদিকে এরই মধ্যে সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দুই পাশ মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ।
নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুল রহিম স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সাইবোর্ড এবং কাচপুর এলাকায় দুইপাশ দখলদারমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হবে।
নারায়ণগঞ্জ সওজের দায়ের করা নথিপত্রে দেখা গেছে, সাইনবোর্ড ট্রাক মালিক কল্যাণ সমিতির সভাপতি পরিচয় দিয়ে জনৈক এম এ হাছান সাইনবোর্ড এলাকায় ১ একর (একশ কাঠা)সরকারি জমি (যার বাজার মুল্য প্রায় ৫০ কোটি টাকা) ব্যবহারের জন্য সওজে নিকট লিখিত আবেদন করেন।
এম এ হাছান মুলত সরকারি জমি ভোগের নামে দখলের উদ্দেশ্যে এমন কাজ করেছে বলে স্থানীয় স‚ত্র জানায়।
কারন হিসেবে তারা বলছেন, এম এ হাছান নিজেকে লাব্বাইক ট্রাক মালিক কল্যাণ সমিতির সভাপতি পরিচয় দিলেও তিনি মুলত বসবাস করে ঢাকার মালিবাগ বাজার রামপুরা। এছাড়া এসব এসব যানবাহন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রুট পারমিট ছাড়াই চলে ।
নারায়গঞ্জে এদের নেই কোন টার্মিনাল । রাতের বেলায় মহাসড়ক দখল করে এরা তাদের যানবাহন রাখে।
এসব যানবাহন অবৈধভাবে রাখার কারনে রাতে মহাসড়কে দেখা দেয় যানজট এছাড়া অহরহ ঘটে ছিনতাইয়ের ঘটনা। নিজেদের আস্তানা পাকাপোক্ত করতে এখন নজর দিয়েছে সরকারি সম্পত্তির দিকে। এদিকে অভিযোগ উঠেছে সওজের একটি চক্র এদের ইন্ধন দিচ্ছে।
মিলে মিশে সুবিধা নেয়ার জন্য মুলত হাছান ও তার সহযোগীর নিজেদের স্বার্থে সওজের ঐ অসাধু চক্রকে ব্যবহার করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি