1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেনের এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে গুলি করে হত্যার হুমকিরও অভিযোগ উঠেছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে বন্দর থানাধীন নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তি শাহীন আহমেদ পরাগ (৩৮) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁও এলাকার মৃত এটিএম রুহুল আমিনের ছেলে। তার অভিযোগ, মহানগর ছাত্রদলের সাবেক সাবেক সহসভাপতি শাহিন আহম্মেদ সৌরভ ও রাজীব এ হামলা চালিয়েছেন।
তারা এ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ছেলে আবুল কাউছার আশার ঘনিষ্ঠজন বলেও অভিযোগ ভুক্তভোগীর।
হামলার পর স্থানীয়রা আহত অবস্থায় পরাগকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা। এ ঘটনায় তিনি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দেবেন বলেও জানান।
শাহীন আহমেদ পরাগ সাংবাদিকদের বলেন, রোববার বিকেলে বন্দর সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রয় শেষে মোট ১০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে নবীগঞ্জ কবিলের মোড়ে পৌঁছালে আগে থেকে সেখানে থাকা সৌরভ, রাজীবসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে।
তিনি আরও জানান, এ সময় হামলাকারীরা তাকে গালিগালাজ করে এবং স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের কর্মী হওয়া ও তার বিষয়ে ফেসবুকে নিউজ শেয়ার করার কারণ জানতে চায়। এক পর্যায়ে লোহার রড ও পাইপ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
পরাগের দাবি, হামলার সময় তার সঙ্গে থাকা জমি বিক্রয়ের ১০ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তিনি থানায় অভিযোগ করলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় আহত পরাগের পরিবার অভিযুক্তদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি