1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আড়াইহাজারে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

আড়াইহাজারে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে মাহমুদপুর এলাকায় আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাকিব। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিল শেষে বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী রাকিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ-২ আসনের আড়াইহাজার উপজেলার বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সঙ্গে একত্রিতভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়—এটাই আমাদের প্রত্যাশা। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি নেতারা বলেন, দেশনেত্রীর আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি