1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
কানাডায় বাড়ির তথ্য গোপন রেখে দিপু ভূইয়ার হলফনামা দাখিল! - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

কানাডায় বাড়ির তথ্য গোপন রেখে দিপু ভূইয়ার হলফনামা দাখিল!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভ‚ইয়া দিপুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় বিদেশে থাকা সম্পদ গোপনের অভিযোগ উঠেছে। তিনি এবং তার স্ত্রীর নামে কানাডায় বিশাল বাড়ি থাকলেও সেই তথ্য হলফনামায় গোপন করা হয়েছে। এতে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে।
বুধবার সন্ধ্যায় প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
ওই পোস্টে উল্লেখ করা হয়, মুস্তাফিজুর রহমান ভ‚ইয়া দিপু তার হলফনামায় বিদেশে কোনো স্থাবর সম্পদের মালিকানা নেই বলে উল্লেখ করেছেন। তবে অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি এবং তার স্ত্রী ইয়াসমিন ইসমাইল কানাডার অন্টারিও প্রদেশের নর্থ ইয়র্ক, টরন্টো এলাকায় যৌথভাবে একটি বাড়ির মালিক।
জানা যায়, প্রায় ১.৬ মিলিয়ন কানাডিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৪ কোটি টাকা) ম‚ল্যের ওই বাড়িটি তারা ২০১৫ সালের ২৭ নভেম্বর ক্রয় করেন। ২০২৫ সালের মে মাসে বাড়িটির ট্যাক্স পরিশোধের রশিদ পোস্টে সংযুক্ত রয়েছে।
এ বিষয়ে জানতে গতকাল রাতে মুস্তাফিজুর রহমান ভ‚ইয়া দিপুর সঙ্গে যোগাযোগ করেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তখন তিনি কানাডায় তার কোনো বাড়ি থাকার বিষয়টি সম্প‚র্ণভাবে অস্বীকার করেন। বলেন, তার স্ত্রী ও সন্তানরা একসময় কানাডায় বসবাস করতেন এবং সন্তানদের পড়াশোনার কারণে তারা সেখানে ছিলেন, তবে তার নামে বা যৌথভাবে কোনো বাড়ি নেই।
এসময় সংগৃহীত দলিলপত্রের কথা বলে হলেও তিনি বিষয়টি স্বীকার করেননি বলে পোস্টে উল্লেখ করা হয়।
পোস্টের শেষাংশে জুলকারনাইন সায়ের লিখেন, যারা জনগণের প্রতিনিধিত্ব করতে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের রাজনীতির শুরুটা হওয়া উচিত সততা ও স্বচ্ছতার মাধ্যমে-এমনটাই প্রত্যাশিত।
সংশ্লিষ্টরা বলছেন, কানাডায় সুবিশাল বাড়ির মালিক হয়েও সেই তথ্য গোপন করেছেন এই বিএনপির প্রার্থী। তিনি অঢেল সম্পদের মালিক হয়েও সেই তথ্য গোপণ করতে চেয়েছিলেন। তবে শেষ রক্ষা হলোনা। এতে তার আয়ের উৎস ও সম্পদ নিয়ে নানা প্রশ্ন উঠছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি