1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
চাপাতি নিয়ে এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টা, আহত ২ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

চাপাতি নিয়ে এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টা, আহত ২

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ধস্তাধস্তিতে অন্তত দুই এনসিপি কর্মী আহত হন। তারা এনসিপির ছাত্র-উইং ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মারুফ সরকার (২১) ও ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের (২২)।
ঘটনার বর্ণনা দিয়ে জেলা জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম জানান, ফতুল্লার কাশিপুর বাশমুলি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এক যুবককে আল আমিনের পেছনে অনুসরণ করতে দেখা যায়। সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার জামার নিচ থেকে বড় একটি চাপাতি পাওয়া যায়। এসময় তিনি পালাবার চেষ্টা করেন এবং এনসিপির দুই কর্মীকে আহত করেন।
এ বিষয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমি গণভোট নিয়ে গণসংযোগে ছিলাম। এসময় আমার সঙ্গে ৪০-৫০ জন কর্মী ও স্থানীয় লোকজনের সঙ্গে হেঁটে হেঁটে মতবিনিময় করছিলেন। এসময় এক তরুণ আমাদের অনুসরণ করতে থাকে। তাকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করলে জামার ভেতরে ধারালো চাপাতি পাওয়া যায়।’
তিনি আরও বলেন, “চাপাতি নিয়ে অনুসরণের কারণ জানতে চাইলে সে জানায়, এক লোক নাকি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে। এলাকাটি মাদক ও কিশোর গ্যাং সদস্যদের জন্য অভয়ারণ্য। মুহ‚র্তের মধ্যেই ওই ছেলের সঙ্গে বেশকিছু লোকজন জড়ো হয়ে যায়। তখন স্থানীয়রা আমাকে সেফলি গাড়িতে তুলে দিয়ে চলে যেতে বলেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়েই সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি