1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
গুলি করে ভাইরাল সেই সোহাগ গ্রেপ্তার - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

গুলি করে ভাইরাল সেই সোহাগ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় আলোচিত সন্ত্রাসী সোহাগ (৩৪) প্রায় ১০ মাস আত্মগোপনে থাকার পর যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে সোহাগকে তার দুই সহযোগী আব্দুল জলিল (৩২) ও মো. পারভেজ (২৫)সহ আটক করা হয়। আটক তিনজনই সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত বছরের মার্চ মাসে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে সংঘর্ষের সময় সোহাগকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে গুলিবর্ষণ করতে দেখা যায়। ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর থেকেই সোহাগ আত্মগোপনে চলে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কদমতলীর একটি এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে তার দুই সহযোগীসহ আটক করা হয়। অভিযানের সময় তারা মাদকাসক্ত অবস্থায় ছিলেন। তাদের দেহ তল্লাশি করে ১২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন প্রায় ১২ গ্রাম এবং আনুমানিক বাজারম‚ল্য ৩৬ হাজার টাকা।”
তিনি আরও বলেন, “অভিযানের সময় কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোহাগের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক ও ফৌজদারি মামলা রয়েছে। তার সহযোগী জলিল ও পারভেজের বিরুদ্ধেও মাদকসহ বিভিন্ন অপরাধে মামলা বিচারাধীন রয়েছে।”
ওসি আবদুল বারিক জানান, অস্ত্র সংক্রান্ত বিষয়ে সোহাগ এখনো কিছু স্বীকার করেননি। তবে ঘটনার প্রেক্ষিতে আদালতে রিমান্ড আবেদন করা হবে। পরবর্তীতে অস্ত্র উদ্ধার হলে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৬ মার্চ আদমজী ইপিজেডে ‘ইউনিভার্সেল’ নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় এবং তিনটি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, ওই সময় সোহাগকে প্রকাশ্যে পিস্তল হাতে গুলিবর্ষণ করতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি