1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত হুমায়ন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ও প্রয়াত চান শরীফ সরদারের ছেলে।তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও কারা কর্তৃপক্ষ স‚ত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি মামলায় গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হুমায়ন কবিরকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন। পরে গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রæত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, সোমবার রাতে বন্দি হুমায়ন কবির বুকে প্রচন্ড ব্যথা অনুভব করে। পরে তাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি