1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
গরমে লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে: বিদ্যুৎ উপদেষ্টা - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

গরমে লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে: বিদ্যুৎ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, যদি লোডশেডিং হয় তাহলে প্রথমে রাজধানীতেই হবে।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অনেক বিষয়ের ওপর নির্ভরশীল জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, তাপমাত্রা বাড়লে চাহিদা বাড়াটা স্বাভাবিক। তবে, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখলে এক থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। কিন্তু অনেকেই এটি করছেন না। জনগণকে সচেতন হতে হবে।

তিনি বলেন, দুটি কারণে বিদ্যুৎ চলে যেতে পারে। প্রথমত, উৎপাদন কম হলে লাইন বন্ধ করে দেওয়াটা লোডশেডিং। দ্বিতীয়ত, ঝড়-বৃষ্টিসহ কোনো কারণে যদি ফিউজ চলে যায় বা ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, তাহলে সেটি বিদ্যুৎ বিভ্রাট।

ফাওজুল কবির খান বলেন, রমজানের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হয়তো সম্ভব হবে না। তবে, আমরা চেষ্টা করবো। গরমে শুধু গ্রামে লোডশেডিং হবে, এমনটা হবে না। ঢাকাতে প্রথমে লোডশেডিং হবে। পরে অন্য জায়গায় হবে।

এ সময় পবিত্র রমজান মাসে লোডশেডিং না হওয়ায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি