1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মাকসুদ ও দুলাল - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মাকসুদ ও দুলাল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিতে শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জের আরও দুই স্বতন্ত্র প্রার্থী। সোমবার (১২ জানুয়ারি) ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি শেষে তাদের বৈধ বলে ঘোষনা করা হয়।
তারা হলেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল।
এর আগে গত শনি ও রবিবার আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নাহিদ হোসেন এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী ছালাউদ্দিন খোকা মোল্লা, গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফ ভ‚ঁইয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদ।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটানিং কর্মকর্তা রায়হান কবির। পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন তারা।
এছাড়া আগামী ১৪, ১৬ ও ১৭ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চারটি আপিল এবং একজন প্রার্থীর বিরুদ্ধে একটি আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি