1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : ডিআইজি - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : ডিআইজি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশেষ অপরাধ সভায় এসব কথা বলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক।
বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহতদের দ্রæত সুস্থতা কামনা করেন।
ডিআইজি বলেন, নির্বাচনের সময় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সকল থানার অফিসার ইনচার্জদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউন‚সের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে এবং সে লক্ষ্যেই পুলিশ বাহিনী কাজ করবে।
পরে ডিআইজি রেজাউল করিম মল্লিক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। তিনি তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং কিছু বিষয় আইজিপিকে অবহিত করার আশ্বাস দেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি