1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৭ - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৭

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরের একরামপুরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৭জন শ্রমিক দগ্ধ হয়েছে। শনিবার রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর আকিজের নিজস্ব ফায়ার ব্যবস্থায় আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ৭ জন হলেন, হান্নান, মঞ্জুর, হাবীব, রাকিবুল, খোরশেদ, তারেক ও ফেরদৌস।
বন্দর ফায়ার সার্ভিসের ইনচার্জ সঞ্জয় খান বলেন, আকিজ সিমেন্ট কারখানার ভিতরে পলি ফাইভার ইউনিটে যেখানে সিমেন্টর ব্যাগ তৈরী হয়। সেখানে হিট এক্সচেঞ্জ নামক মেশিনের বয়লার বিস্ফোরণ হলে ৭ শ্রমিক দগ্ধ হয়। আমরা বিস্ফোণের কারন তদন্ত করছি।
এদিকে বিস্ফোণের সংবাদ পেয়ে স্থানীয় শত শত মানুষ কারখানার গেইটের সামনে ভিড় করে। কারখানা কর্তৃপক্ষ কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। তবে এ ব্যপারে কারখানার কেহ মিডিয়ার সামনে কথাও বলেননি।
এ ব্যপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, “সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার দিকে কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীরও ভেঙে যায়। এ ঘটনায় বয়লার কক্ষে কর্মরত সাতজন শ্রমিকের শরীরের ‘সামান্য কিছু’ অংশ পুড়ে যায় এবং তাদের শরীর কাঁচের আঘাত লাগে।
জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “আকিজ সিমেন্ট ফ্যাক্টরির আটজন দগ্ধকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের দগ্ধের পরিমাণ এখনো নিরূপন করা হয়নি।”
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহাকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরনে ৭জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কি থেকে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে নিশ্চিত করে বলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি