1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নেতাসহ আটক ৮ - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নেতাসহ আটক ৮

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর সাবেক যুবদল ও ছাত্রদল নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সেহাচর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
আটক ব্যক্তিরা হলেন: কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এক খুদে বার্তায় জানান, বেলা এগারোটার দিকে ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টারের বাড়িতে হামলা চালায় কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও তার লোকজন।
পরে এ নিয়ে উভপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষের সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
তবে, পুলিশ কর্মকর্তা মেহেদী বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। উভয়পক্ষকে সেখান থেকে সরিয়ে দিয়ে ঘটনার সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়। তবে, প্রাথমিকভাবে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেলেও পরে এর সত্যতা পাওয়া যায়নি।”
ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ‘পটকা’ ও আটক ব্যক্তিদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
তবে, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি