1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
দেশে খুন আগের চেয়ে অনেক কমেছে : স্বরাষ্ট্র সচিব - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

দেশে খুন আগের চেয়ে অনেক কমেছে : স্বরাষ্ট্র সচিব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

দেশে খুনের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে এবং জনগণ এখন নিরাপদে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণি।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অত্যাধুনিক নতুন স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
দেশে সম্প্রতি বিভিন্ন হত্যাকাÐ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এছাড়া দেশে খুনের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে এবং জনগণ এখন নিরাপদে আছে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দেশের জনগণের সেবায় শতভাগ সফল বাহিনী হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘এ বাহিনীকে যথাযথ মর্যাদা ও সুযোগ তৈরি করে দিতে না পারলে এই ব্যর্থতার দায় সবার।’
তাই সরকার শেষ সময় পর্যন্ত এ বাহিনীকে উন্নত করার চেষ্টা করে যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহ রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, বিজিবি নারায়ণগঞ্জ ৬২ ব্যাটেলিয়ান অধিনায়ক লে. কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, ফায়ার সার্ভিসের জেলা উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি