1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

রাজধানী ঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ জানুয়ারি) রাত আটটার দিকে কারওয়ান বাজারে বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে মোসাব্বিরসহ দুজনকে গুলি করা হয়।
আজিজুর রহমান মোসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব। তাকে দ্রæত উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “দুজনকে গুলি করা হয়েছে। এতে আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন।”
এ ঘটনায় আহত আবু সুফিয়ান বেপারী মাসুদ (৪০) তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ মিলন বাংলা ট্রিবিউনকে জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে তারা দুজন চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তেজগাঁও থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা রয়েছেন। তারা বিষয়টি দেখছেন।
এদিকে গুলির ঘটনার খবরে বিআরবি হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ভিড় করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি