1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
‘বিএনপিকে ভোট দিতে চায় ৭০ শতাংশ মানুষ, জামায়াতকে ১৯ শতাংশ’ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

‘বিএনপিকে ভোট দিতে চায় ৭০ শতাংশ মানুষ, জামায়াতকে ১৯ শতাংশ’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় বলে এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষে জনমত পাওয়া গেছে ১৯ শতাংশ। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (ইএএসডি) পরিচালিত জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জরিপের বিস্তারিত তুলে ধরেন।
দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সরাসরি ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ কার্যক্রম পরিচালিত হয়।
জরিপ অনুযায়ী, ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’ —এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ ভোটার বিএনপির পক্ষে মত দিয়েছেন। ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিয়েছেন। এছাড়া ২ দশমিক ৬ শতাংশ মানুষ ন্যাশনাল সিটিজেন পার্টিকে (এনসিপি) এবং ৫ শতাংশ মানুষ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। মাত্র শ‚ন্য দশমিক ২ শতাংশ মানুষ ভোট দেবেন না বলে জানিয়েছেন।
জরিপের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেশি। জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের ৭১ শতাংশই বিএনপিকে সমর্থন করেছেন, যা দলটির প্রতি নারী সমাজের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
‘কোন দল সরকার গঠন করবে’ এই প্রশ্নে ৭৭ শতাংশ উত্তরদাতা বিএনপির কথা বলেছেন এবং ১৭ শতাংশ জামায়াতের পক্ষে মত দিয়েছেন। নির্বাচনে কে জিতবে এমন প্রশ্নের উত্তরেও ৭৪ শতাংশ মানুষ বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ১৮ শতাংশ ভোটার মনে করেন জামায়াতে ইসলামী জিতবে এবং ১ দশমিক ৭ শতাংশ মানুষ এনসিপি’র জয়ের সম্ভাবনা দেখছেন। এক শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টিও জিতবে বলে মনে করেন।
অংশগ্রহণকারীদের কাছে গত নির্বাচনে (যেটি বিতর্কিত বা দিতে চেয়েও পারেননি) কাকে ভোট দিতে চেয়েছিলেন জানতে চাওয়া হলে ৩৫ শতাংশ জানান, তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। অন্যদিকে ২৭ শতাংশ আওয়ামী লীগ এবং ৫ শতাংশের বেশি মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি