1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান: মামুন মাহমুদ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান: মামুন মাহমুদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেছেন, “দেশের জনগণ যদি চায়, আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরস‚রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান।”
রোববার (৪ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা তাঁর জন্য দোয়া করব। এই পরিবারের সদস্যরা জনগণের কল্যাণ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারাতে হয়েছে, আবার পরিবারের অন্য সদস্যরা নানা নির্যাতন এবং স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা করেছেন। তাই এই পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার কারণে আমরা তাদের জন্য দোয়া করি এবং জীবিত সদস্যদের জন্যও প্রার্থনা করি, যাদের উপর আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে।”
মামুন মাহমুদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা একসময় বিশ্বের বৃহত্তম জানাজা হিসেবে স্বীকৃত ছিল। এরপর দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা, যেখানে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষও বিশালসংখ্যায় অংশগ্রহণ করেছেন। এটি দেশের মানুষের মুখে-মুখে আলোচিত এবং বিশ্বের নজরেও এসেছে।”
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি গোলজার হোসেন, সহ-সভাপতি রাজা মিয়া, ন‚র উদ্দিন সাগর, মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুন্সি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিঃ সামছুল আলম, যুবদল নেতা রাসেদুল ইসলাম রাব্বি, আরিফুল ইসলাম ঝিমি এবং জহিরুল ইসলাম অমি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি