1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Ajker Deshkantho
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বন্দরে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আড়াইহাজারের মাদক ব্যবসায়ী আলম (৪০)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

ধৃত মাদক কারবারি আলম আড়াইহাজার থানায় কৃষ্নপুর এলাকার জয়নাল আবেদীন মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার এএসআই নূর আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৭(৮)২৬। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মাদক মামলায় মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে বন্দর থানার মদনগঞ্জ টু ফুরহর সড়কের আমিরের বাড়ী সামনে পাঁকা রাস্তার উপরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি