1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা: আহবায়ক বাঁধন, সদস্য সচিব ইমন - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাইফুল আট নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা: আহবায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার চাঁদাবাজি ও ঝুঁট সন্ত্রাসের সমালোচনা করলেই বিএনপির নেতাদের গায়ে লাগে: এমপি আল আমিন ফতুল্লায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা: আহবায়ক বাঁধন, সদস্য সচিব ইমন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখার এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১ আগস্ট) রাতে জাতীয় যুবশক্তির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত অনুমোদিত কমিটিতে জাহিদুল হক বাঁধনকে আহ্বায়ক এবং ইমন মালুমকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া নূর জামাল হাসান মূখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিম আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নেছার উদ্দিন, সিনিয়র সংগঠক মুহা. মিনহাজুল আবেদীন (বাবলু) এবং দপ্তর সম্পাদক মো. পিয়াল।

অনুমোদনপত্রে বলা হয়েছে, নবগঠিত আংশিক কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে।

নবনিযুক্ত আহ্বায়ক জাহিদুল হক বাঁধন বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তার ওপর যে আস্থা রেখেছেন, সে জন্য তিনি কৃতজ্ঞ। তিনি জানান, নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তিকে একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তরুণদের সম্পৃক্ত করে মানুষের অধিকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও সম্প্রসারণের পাশাপাশি দ্রুত একটি কার্যকর পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

সদস্য সচিব ইমন মালুম বলেন, এই দায়িত্ব যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং আদর্শবান ও মেধাবী তরুণদের সম্পৃক্ত করে জাতীয় যুবশক্তিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা হবে।

মূখ্য সংগঠক নূর জামাল হাসান বলেন, “এটি শুধু একটি পদবি নয়, বরং একটি দায়িত্ব। নারায়ণগঞ্জে সাংগঠনিক পরিধি বিস্তারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাআল্লাহ আগামী দিনে যুবশক্তি হবে নারায়ণগঞ্জে এনসিপির অন্যতম শক্তিশালী সংগঠন।”

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ আংশিক কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি