1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
উদ্যোক্তাদের পরিকল্পনা ও পরিশ্রমের আহ্বান জানালেন মোহাম্মদ সোহাগ - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১ দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ উদ্যোক্তাদের পরিকল্পনা ও পরিশ্রমের আহ্বান জানালেন মোহাম্মদ সোহাগ বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সেলিম প্রধানের জন্য আর কত অপেক্ষা করবো, প্রশ্ন আনার নিরাপত্তাহীনতায় অস্ত্র ফেরত চেয়ে ডিসির কাছে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু!

উদ্যোক্তাদের পরিকল্পনা ও পরিশ্রমের আহ্বান জানালেন মোহাম্মদ সোহাগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেছেন, একজন উদ্যোক্তার সফলতার জন্য মেধা, শ্রম, ধৈর্য, সততা ও সঠিক পরিকল্পনার পাশাপাশি প্রতিকূলতা মোকাবিলার মানসিকতা প্রয়োজন। ব্যবসায় লাভ-লোকসান দুটিই রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেই একজন উদ্যোক্তা ধীরে ধীরে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তোলেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সিনামুন চাইনিজ রেস্তোরাঁয় আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত ‘শিল্প বিকাশে উদ্যোক্তা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শেষে আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি হিসেবে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন।

বক্তব্যের শুরুতে তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যবসায়ী সমাজের একজন মানুষ হিসেবে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা তার নিয়মিত কাজ। তবে আয়োজকদের আমন্ত্রণে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়িক উদ্যোগ নিয়ে এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমরা যারা আজ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত, আমাদের শুরুটা কোনো বিশেষ পরিচিতি বা সুযোগ দিয়ে হয়নি। মেধা, শ্রম, নিজের চেষ্টা, ধৈর্য এবং সৃষ্টিকর্তার রহমত—সবকিছুর সমন্বয়েই আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি।”

বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, একজন উদ্যোক্তাকে নানা বাধা, প্রতিবন্ধকতা ও ঝুঁকি মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হয়। একজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত হওয়ার পর সমাজে তার পরিচিতি ও সম্মান তৈরি হলেও এর পেছনে থাকা দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও সংগ্রামের বিষয়টি অনেক সময় দৃশ্যমান হয় না।

ব্যবসায় লাভের পাশাপাশি লোকসানের ঝুঁকিও রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায় সফল হতে হলে এই বাস্তবতাকে মেনে নিয়েই পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। লক্ষ্য নির্ধারণ, পরিশ্রম এবং ধৈর্যের সঙ্গে কাজ করলে সফলতার পথে এগিয়ে যাওয়া সম্ভব।

নিজের দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতার কথা উল্লেখ করে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, “আমাদের দীর্ঘ ৩০–৩৫ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি—একজন উদ্যোক্তার সফলতার পেছনে সততা, পরিশ্রম, ধৈর্য, সঠিক পরিকল্পনা এবং সময়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি নতুন উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মীম শরৎ গ্রুপের পক্ষ থেকেও কোনো সহযোগিতার প্রয়োজন হলে উদ্যোক্তারা যোগাযোগ করতে পারেন।

নতুন উদ্যোক্তাদের জন্য শক্তিশালী নেটওয়ার্ক ও কার্যকর প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, একজন ব্যবসায়ী একা একা অনেক দূর এগোতে পারেন না। পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব।

ব্যবসায়ীদের বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় তুলে ধরে তিনি বলেন, বাজার পরিস্থিতি, ব্যাংকিং ব্যবস্থা, অর্থায়নসহ বিভিন্ন বিষয় একজন ব্যবসায়ীকে প্রতিনিয়ত মোকাবিলা করতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই ব্যবসায়ীরা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছেন এবং ভবিষ্যতেও রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ উদ্যোক্তাদের নিজেদের কাজকে অগ্রাধিকার অনুযায়ী সাজানোর পরামর্শ দিয়ে বলেন, প্রতিটি উদ্যোক্তার একটি ‘প্রায়োরিটি লিস্ট’ থাকা প্রয়োজন। কোন কাজটি আগে করতে হবে, কোনটি পরে করতে হবে—তা নির্ধারণ করে কাজগুলো লিখে রাখলে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়।

তিনি বলেন, “পরিকল্পনা, পরিশ্রম, সততা ও বিশ্বাস—এই চারটি বিষয় একজন উদ্যোক্তার সফলতার অন্যতম ভিত্তি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ মহানগরের উপদেষ্টা মাওলানা আবদুল জাব্বার। এছাড়া মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সভায় নারায়ণগঞ্জের শিল্প-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা, ব্যবসা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নারায়ণগঞ্জের শিল্প-বাণিজ্য আরও এগিয়ে নেওয়া সম্ভব। তিনি নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি