1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১ - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১ দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ উদ্যোক্তাদের পরিকল্পনা ও পরিশ্রমের আহ্বান জানালেন মোহাম্মদ সোহাগ বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সেলিম প্রধানের জন্য আর কত অপেক্ষা করবো, প্রশ্ন আনার নিরাপত্তাহীনতায় অস্ত্র ফেরত চেয়ে ডিসির কাছে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন আড়াইহাজারে সুমনের ছত্রছায়ায় নিরাপদে আমেরিকা পৌছায় সাবেক এমপি বাবু!

ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ৬৪৫ টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় মো. মোস্তফা আসাদ (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তার মোস্তফা আসাদ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি ‘আসাদ এগ্রোটেক লিমিটেড’-এর প্রোপ্রাইটর।

পিবিআই মো: মোস্তফা কামাল রাশেদ বিপিএম জানান, তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টা ৫০ মিনিটের দিকে জীবননগর থানাধীন আন্দুলবাড়িয়া এলাকায় আসাদ এগ্রো টেক লিমিটেডের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর ফতুল্লা থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলায় মোস্তফা আসাদ ও তার বাবা মো. আব্দুল লতিফ বিশ্বাসকে আসামি করা হয়েছে। 

পিবিআইয়ের তথ্যমতে, ভুক্তভোগীর সঙ্গে আসামিদের আগে থেকেই ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সূত্রে আসামিরা ভুট্টা সংগ্রহ, গুদামজাত ও পরবর্তীতে বিক্রির মাধ্যমে লাভের প্রস্তাব দেন। এতে রাজি হয়ে ভুক্তভোগী ২০২৪ সালের ২৪ মে আসামিদের সঙ্গে ‘মৌসুমী ভুট্টা ক্রয় ও সংরক্ষণের গুদাম ভাড়ার চুক্তিপত্র’ করেন।

চুক্তি অনুযায়ী, ভুক্তভোগী আসামিদের প্রতিষ্ঠান আসাদ এগ্রোটেক লিমিটেডের অগ্রণী ব্যাংকের হিসাবে বিভিন্ন সময়ে মোট ৮ কোটি ৮৩ লাখ ৬২ হাজার ৫৩০ টাকা জমা দেন। পরবর্তীতে তার পাওনা ১ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ৬৪৫ টাকা পরিশোধ না করে আসামিরা সময়ক্ষেপণ করতে থাকেন। টাকা চাইলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

পিবিআই জানায়, মামলাটি সিডিউলভুক্ত হওয়ায় তারা স্বউদ্যোগে তদন্তভার গ্রহণ করে। তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) অপু দে-এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোস্তফা আসাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আদালতের অনুমতি নিয়ে তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পিবিআইয়ের দাবি, জিজ্ঞাসাবাদে মোস্তফা আসাদ তার বাবা আব্দুল লতিফ বিশ্বাসের সঙ্গে যোগসাজশ করে ব্যবসায়িক ব্যাংক হিসাবের মাধ্যমে নেওয়া অর্থের মধ্যে ১ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ৬৪৫ টাকা পরিশোধ না করে আত্মসাতের কথা স্বীকার করেন এবং মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।

পিবিআই আরও জানায়, তদন্তে পাওয়া তথ্য ও প্রযুক্তিগত প্রমাণ বিশ্লেষণ করে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে আর্থিক প্রতারণা ও বিশ্বাসভঙ্গের তথ্য পাওয়া গেছে। মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে চুয়াডাঙ্গার জীবননগর থানায় একই ধরনের অপরাধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় সংস্থাটি।

মামলার মূল রহস্য উদঘাটন এবং পলাতক আসামি মো. আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তারে পিবিআইয়ের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি