1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না - Ajker Deshkantho
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় আগামী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের অংশ হিসেবে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য এ সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

শনিবার (২৭ জুন) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে।

এ কারণে আগামী ২৮ জুন (রোববার) সকাল ৯টা থেকে ২৯ জুন (সোমবার) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এসব এলাকার আশপাশের সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি