1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
মাদকের টাকার জন্য ছেলে মাকে পিটিয়ে হত্যা! - Ajker Deshkantho
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ রূপগঞ্জে মহাসড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রীর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি ফারুক সম্পাদক রিয়াদ অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি নিহত যুবকের পরিচয় পেলে থানায় জানানোর অনুরোধ মেডিকেল কলেজ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের দাবি কালামের রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড

মাদকের টাকার জন্য ছেলে মাকে পিটিয়ে হত্যা!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫

মাদকের টাকার জন্য ছেলে মাকে পিটিয়ে হত্যা!

যশোর প্রতিনিধি।

মাদকের টাকা না পেয়ে রাতভর মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পালিত ছেলের বিরুদ্ধে। যশোর শহরের মণিহার এলাকায় এ ঘটনা হয়। শনিবার বিকেলে নিজ বাসা থেকে নিহত সুলতানা খালেদা খানম সিদ্দিকার (৬৪) মরদেহ উদ্ধার ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ উঠেছে, মাকে হত্যার পর সকালে নাস্তা খেয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল পালিত ছেলে শেখ শামস (২৪)। পালিয়ে যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু স্থানীয়রা সন্দেহবশত ৯৯৯-এ কল দেওয়ায় পুলিশের হাতে ধরা পড়ে শামস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে ভাড়াটিয়ারা পানির জন্য অপেক্ষা করছিল। কয়েকবার ঘরে গিয়ে ডাকাডাকি করার পরও কোনো সাড়াশব্দ না পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দেয় স্থানীয়রা। এরপর পুলিশ এসে দরজা ভেঙে সুলতানা খালেদা খানম সিদ্দিকার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। সেসময় ঘাতক ছেলে শেখ শামস ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নিহতের ভাগ্নে এস এম মাহমুদুল কবীর বলেন, ‘নিহত সুলতানা নিঃসন্তান থাকায় ৩ মাস বয়সে শেখ শামসকে বাড়িতে নিয়ে আসেন। তারপর আদর যত্নে বড় করে তাকে। শেখ শামস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাত। তবে এ বিষয়ে কখনো কাউকে কিছু বলতে দেননি নিহত সুলতানা।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘মাকে হত্যার পর শামস সকালে নাস্তা খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েছিল। তার ব্যাগ গোছানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাকে হত্যার কথা স্বীকার করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি