1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ডাক্তারদের ‘ভিজিট’ সর্বোচ্চ ৫০০ টাকা করার দাবি - Ajker Deshkantho
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ রূপগঞ্জে মহাসড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রীর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি ফারুক সম্পাদক রিয়াদ অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি নিহত যুবকের পরিচয় পেলে থানায় জানানোর অনুরোধ মেডিকেল কলেজ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের দাবি কালামের রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড

ডাক্তারদের ‘ভিজিট’ সর্বোচ্চ ৫০০ টাকা করার দাবি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫

ডাক্তারদের ‘ভিজিট’ সর্বোচ্চ ৫০০ টাকা করার দাবি

কুষ্টিয়া প্রতিনিধি।

চিকিৎসকের ‘ভিজিট’, ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা।

রোববার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের কলেজ মোড় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ মানববন্ধন হয়।

সম্মিলিত পেশাজীবী পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, এ দেশের অধিকাংশ মানুষ নিম্নমধ্যবিত্ত। অধিকাংশ মানুষ রোগে আক্রান্ত হলে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই, অন্যদিকে দ্রুত গতিতে ওষুধের মূল্য বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা তাদের ভিজিট বাড়াচ্ছেন। এমনকি ডায়াগনস্টিক সেন্টারগুলো পরীক্ষা-নিরীক্ষার মূল্য বৃদ্ধি করছে। অতি দ্রুত ডাক্তারদের জন্য একটি নীতিমালা তৈরি করতে হবে। যেখানে সর্বোচ্চ ফিস ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। অসহায় দুস্থ রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হবে।

এসময় জেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি হাফিজুর রহমান লালু, বিজেপি জেলা শাখার সদস্যসচিব কে এম জাহিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সমাজ সেবক আবু মনি সাকলায়েন এলিন, রাসেল পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি