1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. content.operator@local.invalid : Content Operator :
  3. dailyajkerdeshkanthoep@yahoo.com : esarkutb :
  4. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত যুবদল নেতা রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ফতুল্লায় জামায়াত নেতার উপর হামলার অভিযোগ প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো হেডকোয়ার্টার্স অস্ত্রসহ রিয়াদ চৌধুরীর ছবি ছিল নিছক সাজানো নিয়োগ নেই, পদ-পদবি নেই, তবু ভ্যাট কর্মকর্তার ভূমিকায় আশরাফুল

সিদ্ধিরগঞ্জে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায়

সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে ডাকাতি-সন্ত্রাসীপনা সহ অন্তত ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সাহেব আলী সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে ।
এ ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও তে দেখা যায়, দুজন যুবক মিলে খুব কাছ থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সাহেব আলীকে গুলি করে। এতে সে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। সেখানেও তাকে পুনরায় গুলি করা হয়। এক পর্যায়ে হামলাকারী ওই যুবকরা তাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। এক পর্যায়ে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলীর ওপর গুলিবর্ষণের ঘটনায় রনি ও আসলাম নামে দুই যুবকের নাম উঠে এসেছে। আর

ঘটনার সময় সাহেব আলী উত্তেজিত অবস্থায় ছিলেন। একপর্যায়ে রনি তাকে খুব কাছ থেকে লক্ষ্য করে মাথায় গুলি করেন বলে অভিযোগ রয়েছে।পরে সাহেব আলী পাশের একটি ডোবায় পড়ে গেলে সেখানে তাকে লক্ষ্য করে আরও দুটি গুলি ছোড়া হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়ে সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সাহেব আলীকে তার সহকর্মীরা গুলি করেছে। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মূলত নিজ দলের মধ্যে

‘আন্তঃকোন্দলের’ জেরে তাকে গুলি করা হয়। এ ঘটনায় অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, নিহত সাহেব আলীর বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি সহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাহেব আলীর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তার সন্ত্রাসী বাহিনীর হামলা, নারী নির্যাতন সহ নানা অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি