1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. content.operator@local.invalid : Content Operator :
  3. dailyajkerdeshkanthoep@yahoo.com : esarkutb :
  4. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত যুবদল নেতা রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ফতুল্লায় জামায়াত নেতার উপর হামলার অভিযোগ প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো হেডকোয়ার্টার্স অস্ত্রসহ রিয়াদ চৌধুরীর ছবি ছিল নিছক সাজানো নিয়োগ নেই, পদ-পদবি নেই, তবু ভ্যাট কর্মকর্তার ভূমিকায় আশরাফুল

হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে ডেঙ্গু আতঙ্ক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল ১১ নং ওয়ার্ডের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট এলাকায় এক বিশাল ময়লার ভাগাড় তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা এই বর্জ্যের কারণে এলাকায় মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে, যা স্থানীয় সাধারণ মানুষের মনে তীব্র ডেঙ্গু আতঙ্ক সৃষ্টি করেছে।

নিত্যদিনের এই নারকীয় পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঘাট দিয়ে পারাপার হন। কিন্তু ঘাটের ঠিক পাশেই এভাবে ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণে পুরো এলাকার বাতাস দূষিত হয়ে পড়েছে। বিশেষ করে বর্তমান মৌসুমের বৃষ্টির পানি ময়লার স্তূপে জমে এডিস মশার উর্বর প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টাই মশার কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী। ঘরে ঘরে শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে, যার ফলে ডেঙ্গু ছড়ানোর ভয় এখন তুঙ্গে।

ঘাটের পরিবেশ নষ্ট হওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন স্থানীয় দোকানদাররা। ঘাটের এক ব্যবসায়ী জানান, “ময়লার তীব্র দুর্গন্ধে দোকানে বসে থাকাই দায় হয়ে পড়েছে। কাস্টমাররা গন্ধ আর মশার চোটে ঘাটের দোকানগুলোতে দাঁড়াতে চায় না। দিন-দুপুরেও দোকানে কয়েল জ্বালিয়ে রাখতে হয়, তাও মশার হাত থেকে রেহাই মিলছে না। দ্রুত এই ময়লার ভাগাড় এখান থেকে না সরালে আমাদের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।”

এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের প্রশাসনের চরম উদাসীনতার কারণেই আজ এই জনবহুল ঘাটের এমন করুণ দশা। নিয়মিত ময়লা পরিষ্কার না করা এবং মশক নিধনে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে। সচেতন মহল মনে করছেন, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যদি এখনই জরুরি ভিত্তিতে এই ময়লার স্তূপ অপসারণ এবং ক্রাশ প্রোগ্রাম চালু না করে, তবে আগামী দিনগুলোতে এই অঞ্চলে বড় ধরনের ডেঙ্গু মহামারি ও স্বাস্থ্য বিপর্যয় নেমে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি