1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
গাজীর দখলমুক্ত করে মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

গাজীর দখলমুক্ত করে মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদ্রাসার জমি দখলমুক্ত করে চলাচলের পথ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে অংশ নিয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভূমিদস্যুতার কারণে মাদ্রাসার জমি ও যাতায়াতের পথ দখলের শিকার হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রূপগঞ্জে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ফ্যাসিস্ট সরকারের আমল থেকে রূপগঞ্জ ভূমিদস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী রূপসী এলাকায় আসার পর থেকেই একের পর এক জমি দখলের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “কবরস্থানের জায়গাও ছাড়েনি, মসজিদ-মাদ্রাসার জায়গাও ছাড়েনি। জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদ্রাসার জমিও দখল করা হয়েছে। আমরা মাদ্রাসার ঘর তুলেছি, কিন্তু দেয়াল তুলে এমনভাবে ঘিরে রাখা হয়েছে যে সেখানে যাতায়াত করা যাচ্ছে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের রাস্তা বন্ধ করার অধিকার কারও নেই।”

তৈমূর আলম খন্দকার আরও অভিযোগ করেন, গাজী টায়ার কারখানা নির্মাণকে কেন্দ্র করে অতীতে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। সে সময় বাধা দিতে যাওয়া স্থানীয়দের হয়রানি করা হলেও প্রকৃত ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদ্রাসার দখলকৃত জমি দ্রুত উদ্ধার করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে। অন্যথায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি সতর্ক করেন।

মানববন্ধনে বক্তারা মাদ্রাসার জমি ও রাস্তা দখলের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অবৈধ দখল উচ্ছেদ করে দ্রুত জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি