1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী আটক - Ajker Deshkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাহাঙ্গীর আলম জনি (৪১) নামে এক যুবককে জবাই করে ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রক্তমাখা চাপাতি ও ছুরি সহ অভিযুক্ত নিহতের স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫)কে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম জনি ঢাকার কদমতলী থানার ঢালকানগর বৈশাখী হাউজিং এলাকার আব্দুস শাকুরের ছেলে। তিনি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বারে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারজানা আক্তার মুন্নির দ্বিতীয় স্বামী ছিলেন নিহত জাহাঙ্গীর আলম জনি। একসময় জনি মুন্নির প্রথম স্বামীর ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। সে সময় মুন্নি ও জনির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় পাঁচ বছর আগে মুন্নি প্রথম স্বামীর সংসার ছেড়ে জনিকে বিয়ে করেন এবং দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলিতে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। তাদের সংসারে দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

এদিকে জাহাঙ্গীর আলম জনি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বারে চাকরি করতেন। সম্প্রতি সেখানে অন্য নারীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকে দাম্পত্য কলহের সৃষ্টি হয় এবং এ নিয়ে প্রায় সময় স্বামী – স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এর জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে।

এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্ত্রীকে আটক করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতি ও ছুরি জব্দ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রবিবার রাতে খাবারের সঙ্গে পাঁচটি ঘুমের ট্যাবলেট মিশিয়ে স্বামীকে খাওয়ানো হয়। পরে গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে চাপাতি দিয়ে তার গলা কেটে এবং দুই হাতের রগ কেটে তার মৃত্যু নিশ্চিত করেন মুন্নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে চাপাতি ও ছোরা দিয়ে স্বামী জাহাঙ্গীরকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে ও দু’হাতের কবজি কেটে হত্যা করে তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নি। প্রাথমিক ভাবে জানা যায়, পরকীয়া সংক্রান্ত দাম্পত্য কলহের জেরে স্ত্রী এ ঘটনা ঘটিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি