1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু - Ajker Deshkantho
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ রূপগঞ্জে মহাসড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রীর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি ফারুক সম্পাদক রিয়াদ অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি নিহত যুবকের পরিচয় পেলে থানায় জানানোর অনুরোধ মেডিকেল কলেজ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের দাবি কালামের রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড

বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫

বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি,

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন কৃষক মোস্তফা (৪৫) ও তার শিশু পুত্র আবদুল্লাহ (৯)। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, কৃষক মোস্তফা তার ছেলে আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে নিজ জমিতে ধানের বীজতলা প্রস্তুতের কাজ করছিলেন। কাজ শেষে আনুমানিক বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাতে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

পরিবারের পিতা-পুত্রের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি