1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. content.operator@local.invalid : Content Operator :
  3. dailyajkerdeshkanthoep@yahoo.com : esarkutb :
  4. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত যুবদল নেতা রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ফতুল্লায় জামায়াত নেতার উপর হামলার অভিযোগ প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো হেডকোয়ার্টার্স অস্ত্রসহ রিয়াদ চৌধুরীর ছবি ছিল নিছক সাজানো নিয়োগ নেই, পদ-পদবি নেই, তবু ভ্যাট কর্মকর্তার ভূমিকায় আশরাফুল

ফতুল্লায় পৃথক অভিযানে ২৬ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লা মডেল থানা পুলিশ পৃথক দুটি অভিযানে মোট ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার (৭ জুন)  ভোর ৪টা ৩০ মিনিটে এসআই হাসান মাতুব্বরের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল কড়ইতলা ভূইগড় এলাকার বায়তুল জালাল মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মো. ইসমাইল খন্দকার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক ওজন ২ গ্রাম, জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা পাওয়া গেছে।

অপরদিকে, ৬ জুন রাত ৯টা ২০ মিনিটে এসআই নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার আরেকটি আভিযানিক দল উত্তর চাষাড়া চাঁনমারী এলাকায় একটি বিশেষ অভিযানে অংশ নেয়। অভিযানে একটি ভবনের ছাদের টিনশেড কক্ষ থেকে মো. বিজয় (২১), মো. আকাশ হোসেন ফারহান (২১), মো. হানিফ (২১), মো. মধু (২৫) এবং মো. আল-আমিন (২৫) নামে ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক ওজন ২.১ গ্রাম, উদ্ধার করা হয়। পিসিপিআর যাচাইয়ে তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি