1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ - Ajker Deshkantho
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কারামুক্ত আইভীর নামে সোস্যাল মিডিয়ায় ফেক আইডি টানা তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরে পেল নারায়ণগঞ্জ প্রনিক এর সন্ত্রাস,মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে র‍্যালি জেল ফেরত আইভীকে দেখতে যাওয়ার পর চাকরি হারালেনস নাসিকের কর্মচারী নাসিকের উদ্যোগে পরিষ্কার হচ্ছে দেওভোগের ঐতিহ্যবাহী জিউস পুকুর মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে ওয়েলবল প্রয়োগ করছে নাসিক জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি বক্তাবলীতে জিয়ার শাহাদাত বার্ষিকীতে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন আড়াইহাজার ইউনিয়ন যুবদলের সম্পাদককে বহিষ্কার

সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল মিয়া (৫৫) নামে এক মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার বৈদ্যর বাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা লাশ হাসপাতালে রেখে কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম জানান, তার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পরদিন তিনি স্বামীর জন্য খাবার দিয়ে যান। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখতে পান তার স্বামী মৃত অবস্থায় পড়ে আছেন।

তার অভিযোগ, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনের কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনার পর পুলিশ নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি