1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
শহরে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শহরে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

সোমবার (১ জুন) রাত ১টা ৪৫ মিনিটে শহরের সৈয়দপুর গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে এসআই শহীদুল ইসলাম, এসআই মো. রমজান অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহিন (৪৩), বিল্লাল হোসেন (৩৮), আমির হোসেন (৪১) ও সম্রাট (৪০)। তারা নারায়ণগঞ্জ সদর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হন।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের (নিষিদ্ধ সংগঠন) ব্যানারে মিছিল করে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি