1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক জোটের মানববন্ধন - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাইফুল আট নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা: আহবায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার চাঁদাবাজি ও ঝুঁট সন্ত্রাসের সমালোচনা করলেই বিএনপির নেতাদের গায়ে লাগে: এমপি আল আমিন ফতুল্লায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক জোটের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

দেশব্যাপী অব্যাহত শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপদেষ্টা রফিউর রাব্বি ও জাহিদুল হক দীপু।

রফিউর রাব্বি বলেন, “দেশজুড়ে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা রাষ্ট্রের কাঠামোগত ব্যর্থতা এবং সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। এসব ঘটনা হঠাৎ সৃষ্টি হয়নি, বরং দীর্ঘদিনের সামাজিক অবক্ষয়ের ফল। আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ না থাকায় অপরাধ বাড়ছে।”

তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসা, যেখানে শিশুদের জন্য নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেখানেও নির্যাতনের ঘটনা ঘটছে—যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা কোন ভবিষ্যতের দিকে এগোচ্ছি, তা এখনই ভাবার সময়।”

জাহিদুল হক দীপু বলেন, “ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। আইন প্রয়োগের ঘাটতির কারণেই অপরাধ বাড়ছে। শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সভাপতির বক্তব্যে মনি সুপান্থ বলেন, “সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমেই এই ভয়াবহ অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, কবি জহিরুর ইসলাম মিন্টু, অ্যাডভোকেট মুন্নি সরদার, কবি সেলিম, শিল্পী প্রিয়ন্তী আমিন, বাউল শাহজালাল ফকির ও শিক্ষক বিজয় কর্মকারসহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি