1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ঈদকে ঘিরে নিরাপত্তায় মাঠে র‌্যাব-১১, অপ্রীতিকর ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাইফুল আট নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা: আহবায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার চাঁদাবাজি ও ঝুঁট সন্ত্রাসের সমালোচনা করলেই বিএনপির নেতাদের গায়ে লাগে: এমপি আল আমিন ফতুল্লায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস

ঈদকে ঘিরে নিরাপত্তায় মাঠে র‌্যাব-১১, অপ্রীতিকর ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন নিশ্চিত করতে মাঠে কাজ করছে র‌্যাব-১১। কোরবানির পশুর হাটসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি।

রোববার (২৪ মে) নগরীর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে ইব্রাহিম টেক্সটাইলসহ কয়েকটি অস্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) আব্দুর রশিদ।

তিনি বলেন, “ঈদকে সামনে রেখে পশুর হাটে মানুষের চলাচল, পশু পরিবহন ও কেনাবেচার সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাবের টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।”

তিনি আরও জানান, মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে, যাতে ছিনতাই, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধ প্রতিরোধ করা যায়।

আব্দুর রশিদ বলেন, “সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা সদস্যরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন এবং সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও যোগ করেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের বিশেষ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা যায়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের আগের সময়ের পাশাপাশি ঈদের পরবর্তী সময়েও টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি