1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
হাজীগঞ্জে দুই ওয়ার্ড বিএনপির আয়োজনে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত - Ajker Deshkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

হাজীগঞ্জে দুই ওয়ার্ড বিএনপির আয়োজনে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫

হাজীগঞ্জে দুই ওয়ার্ড বিএনপির আয়োজনে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

বেলঘর ১ ও ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠত

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপি ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ জুন সন্ধ্যায় বেলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এই ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিব্বির আহমেদ পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাছান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইমান হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক মুকলেছুর রহমান পাটওয়ারী, জাহাঙ্গীর আলম টিটু, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম মিয়াজী, সদস্য সোলেমান মিয়াজী, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ, যুবদল নেতা মহিউদ্দিন সোহাগ, ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান।

ওই সময় ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, বিএনপি নেতা হানিফ মজুমদার, আ. রহিম, মো. এমরান হোসেন মুন্সী, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন সুমন, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাব্বিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি