1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
‘দুর্র্ধর্ষ’ জাহিদের আস্তানায় র‌্যাবের ‘ব্লক রেইড’, অস্ত্রসহ আটক ৩ - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পানিয়ে মিশিয়ে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

‘দুর্র্ধর্ষ’ জাহিদের আস্তানায় র‌্যাবের ‘ব্লক রেইড’, অস্ত্রসহ আটক ৩

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

রোববার বিকেল চারটা। এলাকাবাসী কিছু বুঝে উঠার আগেই শহরের গলাচিপার রূপারবাড়ী এলাকা ঘিরে ফেলে পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাব-১১ এর একটি দল। এরপর শুরু হয় ‘ব্লক রেইড’।
এ সময় রূপারবাড়ী এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করা হয়।
র‌্যাবের অভিযানে আটক তিনজন মাসদাইরের দুর্র্ধষ সন্ত্রাসী জাহিদের সহযোগী বলে জানিয়েছে র‌্যাব। ওই আস্তানায় জাহিদ তার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ চালাতেন।
এর আগে, একই এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে জাহিদ ও বুইট্টা মাসুদের নেতৃত্বে র‌্যাব সদস্যদের কুপিয়ে জখম করা হয়।
অভিযানের পর সরেজমিনে গলাচিপা এলাকায় গিয়ে কথা হয় স্থানীয় এলাকাবাসীর সঙ্গে। এ সময় নাম প্রকাশ না করার শর্তে এলাকাটির এক বাসিন্দা বলেন, মাদক ব্যবসায়ীরা এই এলাকায় প্রকাশ্যেই মাদক বিক্রি করে। কাউরে ওরা ভয় পায় না। কিন্তু আজকে দুপুরে র‌্যাব পুরা এলাকাই ঘিরে ফেলে।
“র‌্যাব আসতে আসতে ওদের অনেকে সরে গেছে। কিন্তু কয়েকজন যারা যাইতে পারে নাই, তারা অভিযানে ধরা পড়সে,” বলেন ওই ব্যক্তি।
তিনি আরও বলেন, “এর আগে র‌্যাবের উপর যেই হামলা হইসে সেখানেও এই এলাকার মাদক কারবারিরা জড়িত ছিল। ওই ঘটনায় জড়িত একজনকে শুনছি আজকে ধইরা নিছে।”
একই এলাকার আরো এক বাসিন্দা বলেন, “আমরা কেউ ভয়ে কথা বলতে পারিনা। ওরা পুরা এলাকাটা জাহান্নাম বানায়া রাখছে। সবার চোখের সামনে মাদক বেঁচে, মারামারি করে। আজকে যেমনে ধইরা নিছে, এমনে সব কয়টারে নিলে আমরা শান্তি পামু।”
এ বিষয়ে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, “সন্ত্রাস, মাদক নির্মূল এবং অস্ত্র উদ্ধারের লক্ষ্যে আজকে আমরা গলাচিপা এলাকায় একটি অভিযান পরিচালনা করেছি। সেখানে ব্লক রেইড দিয়ে কয়েকজনকে আটক করা হয়। আটক তিনজনের কেউ এর আগে র‌্যাবের উপর হামলায় জড়িত ছিল কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি