1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন - Ajker Deshkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম নগরী সংলগ্ন পঙ্খিরাজ নদীর সামনে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় শিক্ষক, কবি, লেখক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সংগঠনটির আহ্বায়ক কবি, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহাসিক পানাম নগরী ঘিরে, সোনারগাঁয়ের বিস্তৃত অঞ্চল জুড়ে ছিল পঙ্খিরাজ নদী, যা এখন পঙ্খিরাজ খাল হিসেবে পরিচিত। এ নদী ছিল প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যাতায়াতের অন্যতম মাধ্যম। এটি ব্যবহার করেই প্রাচ্য ও প্রাশ্চাত্যে বিশ্বখ্যাত মসলিন কাপড় রপ্তানি করা হতো। বর্তমানে ঐতিহ্যবাহী এই নদীটি দখলের কারণে প্রায় বিলুপ্তি পথে। দ্রুত এ ঐতিহাসিক নদীটিকে পুনঃখনন করে সংরক্ষণের দাবী জানানো হয় মানববন্ধনে।

বক্তারা আরও বলেন, সোনারগাঁয়ে পঙ্খিরাজ নদীসহ অন্যান্য খাল ও জলাশয়গুলো ভরাট ও দখলের কারণে বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। এ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন সেজন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো.মতিউর রহমান, সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, উদীচীর সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, একাত্তর টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি শেখ ফরিদ, লেখক ও সাংবাদিক গাজী মোবারক, দেশ বার্তা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি এরশাদ হুসাইন অন্য ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি