1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ছয় দিন পর নারায়ণগঞ্জে বিভিন্ন পাম্পে দিচ্ছে তেল - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

ছয় দিন পর নারায়ণগঞ্জে বিভিন্ন পাম্পে দিচ্ছে তেল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ছয় দিন বন্ধ থাকার পর অবশেষে নারায়ণগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ায় পরিবহন চালক ও নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

তবে সরবরাহ শুরু হলেও শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি নিতে পরিবহন চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

চালকদের ভাষ্য, জ্বালানি সংকটের কারণে গত কয়েকদিন তারা চরম দুর্ভোগের শিকার হন এবং অনেক যানবাহন চলাচল বন্ধ রাখতে বাধ্য হন।
জ্বালানি সংকটের প্রভাব পড়ে নগরীর বর্জ্য ব্যবস্থাপনাতেও। বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম স্থগিত ছিল, ফলে শহরের বিভিন্ন স্থানে ময়লার স্তুপ জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন।

নাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা সবুজ পাটোয়ারী বলেন, “জ্বালানি সংকটের কারণে আমাদের বর্জ্যবাহী গাড়িগুলো চলাচল করতে পারেনি। আজ সকাল থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ায় আমরা আবার কাজ শুরু করেছি এবং দ্রুত সময়ের মধ্যে নগরী পরিষ্কার করা হবে।”

পাম্প সংশ্লিষ্টরা জানান, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে বেশি জ্বালানি বিক্রি হওয়ায় রেশনিং পদ্ধতির কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সাময়িকভাবে সরবরাহ বন্ধ রেখেছিল। এর ফলে এই সংকটের সৃষ্টি হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি