1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নেতাকর্মীরা না থাকলে এমপি-প্রশাসকের মূল্য নেই: টিপু - Ajker Deshkantho
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

নেতাকর্মীরা না থাকলে এমপি-প্রশাসকের মূল্য নেই: টিপু

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, দল ও তৃণমূল নেতাকর্মীদের অবদান ছাড়া কোনো মন্ত্রী, এমপি বা প্রশাসকের মূল্য নেই। তিনি বলেন, “দল থেকেই নেতৃত্বের সৃষ্টি হয়, ব্যক্তির মাধ্যমে দল নয়; বরং দলই একজনকে নেতৃত্বের আসনে নিয়ে যায়।”

শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

টিপু বলেন, যারা নিজেদের অবস্থান ভুলে গিয়ে দল ও নেতাকর্মীদের অবমূল্যায়ন করেন, তারা মূলত দলীয় আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। দল ক্ষমতায় না এলে কেউ মন্ত্রী, এমপি কিংবা প্রশাসকের দায়িত্বে আসতে পারতো না। তাই দলকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, অনেকেই দলীয় পরিচয়ে বড় হয়েছেন, কিন্তু পরবর্তীতে দলকেই উপেক্ষা করেন। এ ধরনের মনোভাব দলীয় শৃঙ্খলার পরিপন্থী। যারা দলকে ছোট করে দেখে এবং নেতাকর্মীদের অবদান অস্বীকার করে, তারা কখনোই প্রকৃত অর্থে দলের হতে পারে না।

বক্তব্যে তিনি সংগঠনের ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে দলবিরোধী কর্মকাণ্ড ও বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি