1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ধর্ষণ চেষ্টায় স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেপ্তার - Ajker Deshkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ধর্ষণ চেষ্টায় স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নাটোরে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার পরে লজ্জায় স্কুলছাত্রীর (১৪) বিষপানে আত্যহত্যার চেষ্টার ঘটনায় জড়িত একমাত্র আসামি মোঃ হৃদয়কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (১১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান।

এর আগে গতকাল রাতে শহরের নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোঃ হৃদয় (১৮) নাটের জেলার বরাইগ্রাম থানার মো: কোরমানের ছেলে।

এর আগে গত ৭ এপ্রিল বিকেলে নাটোরের বড়াইগ্রামের এক স্কুল ছাত্রী (১৪) কে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনায় ওই স্কুল ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। আহত অবস্থায় উদ্ধার করে স্কুল ছাত্রীকে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ৯ এপ্রিল স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় এই সংক্রান্তে একটি মামলা দায়ের করেন।

মামলার সুত্রে জানা যায়, বাবার সাথে জোনাইল বাজারে গিয়েছিল ওই স্কুল ছাত্রী। একা বাড়িতে ফেরার সময় জোনাইল মহিলা কলেজ এলাকায় পৌছালে কোরবান আলীর ছেলে হৃদয় হোসেন (১৮) স্কুল ছাত্রীকে কাঁধে তুলে নিয়ে পাশে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই স্কুল ছাত্রী চিৎকার দিলে একজন এগিয়ে আসলে ছেড়ে দেয় হৃদয় হোসেন। স্কুল ছাত্রী দৌঁড়ে বাড়িতে যাওয়ার পথে আবারও পথ রোধ করে ধর্ষনের চেষ্টা করে হৃদয় হোসেন। পরে স্থানীয় ব্যাক্তিরা এগিয়ে আসলে কাউকে না জানানোর হুমকি দিয়ে হৃদয় চলে যায়। এই ঘটনায় লজ্জায় স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উক্ত ঘটনাটি ঘটার পরপরই বিভিন্ন টিভি এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারের মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি