ফতুল্লার কুতুবপুর ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু এক সময় আওয়ামী লীগের সাথে আতাঁত করে এলাকায় বেশ প্রভাববিস্তার করে ধরাকে স্বরাজ্ঞান করে চলেছে। বিগত সময়ে তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সাঙ্গ পাঙ্গদের সাথে নিয়মিত ছিল তার উঠা-বসা। আওয়ামী লীগে সরকার পতনের পর এখনো তিনি রয়েছেন বহাল তবিয়তে।
স্থানীয় সূত্র বলছে, ফতুল্লার কুতুবপুর ইউপি সদস্য রঞ্জু বিগত ১৬ বছর ক্ষমতার ¯্রােতের দিকে গাঁ ভাসিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান সহ তার অনুসারীদের সাথে ছিল তার দহরম মহরম সম্পর্ক। সেই সুবাদে তিনি এলাকার প্রভাব বিস্তার করেছেন।
অভিযোগ রয়েছে, ভুয়া মৃত সনদ দেওয়ার অভিযোগ রয়েছে। ২০২৫ সালে শাহজাহান নামে এক ব্যক্তি তৃতীয় স্ত্রীকে মৃত দেখিয়ে চতুর্থ বিয়ে করেন। সেই বিয়েতে তৃতীয় স্ত্রীকে মৃত দেখানোর ভুয়া সনদ গ্রহণ করা হয় এই রঞ্জু মেবারের কাছ থেকে।