1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১২ - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ফতুল্লায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১২

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ফতুল্লার মুসলিমনগর নরসিংপুরের শির্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী সানীর মাদক স্পটে পুলিশ ও র‌্যাব-১১ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ ১২ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার বিকেল চারটায় ওই অভিযানে ৩ শত ৫০ পুরিয়া গাঁজা ও ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো নুরুনবী (২৪), শাহিন (১৯), রাকিব (২৪), শামীম (২৬), ইরান (২৬), ফয়সাল (২৮), জাহাঙ্গীর (৩৯), শরিফ(২২), রিপন (২১), আরিফ (২২), খোরশেদ (৪৭) ও সুমন (৩৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল চারটার দিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক আফতান হোসেন,কাজী শমীম সঙ্গীয় ফোর্স এবং র‌্যাব-১১’র একটি দল মুসলিমনগর নরসিংপুরস্থ সানীর মাদক স্পটে অভিযান চালিয়ে গাজাঁ ও ইয়াবা ট্যাবলেট সহ ১২ জন কে গ্রেফতার করে।

অভিযান নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি