1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. content.operator@local.invalid : Content Operator :
  3. dailyajkerdeshkanthoep@yahoo.com : esarkutb :
  4. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত যুবদল নেতা রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ফতুল্লায় জামায়াত নেতার উপর হামলার অভিযোগ প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো হেডকোয়ার্টার্স অস্ত্রসহ রিয়াদ চৌধুরীর ছবি ছিল নিছক সাজানো নিয়োগ নেই, পদ-পদবি নেই, তবু ভ্যাট কর্মকর্তার ভূমিকায় আশরাফুল

নিরাত্তার শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্র চাইলো প্রার্থীরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা শঙ্কায় ‘গানম্যান’ চেয়ে আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে আবেদন করেছেন একজন স্বতন্ত্র প্রার্থী।
এছাড়া আরও দুই প্রার্থী তাদের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র দুটি নিজেদের জিম্মায় পেতে আবেদন করেছেন।
সোমবার (২ ফেব্রæয়ারি) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে দশ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে ‘গানম্যান’-এর জন্য আবেদন করেছেন। তার এই আবেদনের বিষয়ে সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধীন থাকলেও অন্তর্র্বতী সময়ের জন্য তাকে একজন পুলিশ কনস্টেবলের মাধ্যমে ‘শ্যাডো প্রটেকশন’ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ফতুল্লার কাশিপুরে গণভোটের গণসংযোগের সময় আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার চেষ্টা চালানোর অভিযোগ ওঠে।
অন্যদিকে, একই আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা মো. শাহ্ আলম তার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রটি নিজের সঙ্গে বহন করার অনুমতি চেয়েছেন। এবং নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সি তার আগ্নেয়াস্ত্রটি থানায় জমা দেওয়া ছিল সেটি নিজের জিম্মায় চেয়েছেন।
এ দুই প্রার্থীর আবেদনের বিষয়টি জেলা পুলিশের বিশেষ শাখা থেকে অনুমোদনপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন তারেক আল মেহেদী।
এছাড়া, নতুন আগ্নেয়াস্ত্রের জন্য লাইসেন্স চেয়ে আবেদন করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন। তার আবেদনের বিষয়ে প্রতিবেদন জেলা পুলিশের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি