1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রাজনীতিক ও স্বতন্ত্র পদে মনোনয়নপত্র নিলেন যারা - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

রাজনীতিক ও স্বতন্ত্র পদে মনোনয়নপত্র নিলেন যারা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত দশজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ১৫ ডিসেম্বর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রটি নিয়েছেন। এই আসনে বিএনপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে মনোনীত করেছে। তিনি দলটির নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ মমিনুল হক ও মো. জহিরুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আসনটিতে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ইলিয়াস আহম্মেদও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রস্তুতি নিয়েছেন জাতীয় পার্টির বহিষ্কৃত এ নেতা।

তিনি ছাড়াও মুক্তিজোটের প্রার্থী এইচ এম আমজাদ হোসেন মোল্লা, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তবে, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসন থেকে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এমন কোনো তথ্য দিতে পারেন জেলা নির্বাচন অফিস।

জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি